Sobujbangla.com | ধর্মপাশায় জেলেদের হামলায় পাহারাদার নিহত।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ধর্মপাশায় জেলেদের হামলায় পাহারাদার নিহত।

  |  ১৬:০৪, সেপ্টেম্বর ০৮, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই জলমহালে বহিরাগত জেলেদের হামলায় তৌফিকুল ইসলাম নামের এক পাহারাদার নিহত হয়েছে। নিহত তৌফিকুল একই ইউনিয়নের বেখইজোড়া গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে। বুধবার রাতে সুনই জলমহালে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন সুনই জলমহালটি কুড়শিবাড়ি উত্তরপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড ১৪২৮ বঙ্গাব্দ থেকে পরবর্তী ছয় বছরের জন্য ইজারা পায়। কিন্তু গত কিছুদিন ধরে বেড়িকান্দি ও বড়খলা গ্রামের বহিরাগত জেলেরা এই জলমহালে প্রবেশ করে অবৈধভাবে জোরপূর্বক মাছ শিকার করে নিয়ে যেতে থাকে। বুধবার বহিরাগত জেলেরা কয়েকটি নৌকা নিয়ে অবৈধভাবে মাছ শিকারের জন্য জলমহালে প্রবেশ করে। তখন তৌফিকুলসহ কয়েকজন পাহারাদার বহিরাগত জেলেদের মাছ ধরতে নিষেধ করে। কিন্তু বহিরাগত জেলেরা নিষেধ অমান্য করে পাল্টা পাহাদারদের ওপর ইটপাটকেল ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে তৌফিকুল পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হলে জলমহালে জাল ফেলে রাত ৮টার দিকে তৌফিকুলের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত পৌনে ১০টার দিকে তৌফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, মরদেহের সুরতহাল করা করে ময়নামদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ