সিলেট ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ দখলে থাকা বন বিভাগের ৫ একর ভূমি উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন। মঙ্গলবার দুপুরে টাস্কফোর্সের অভিযান চালিয়ে জাফলং গ্রিনপার্ক সংলগ্ন সোনাটিলা এলাকা থেকে দখলদারদের ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলার সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক, সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন ও গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম এবং বন বিভাগের সদস্যরা। সিলেট জেলার সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, বন বিভাগের জায়গা থেকে অবৈধ দোকানপাট ও বসতঘরসহ ২৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বন ও পরিবেশ রক্ষায় জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে বন ও পরিবেশ বিনষ্ট করে ব্যবসা পরিচালনাকারী পাথর ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 