২ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
১৮৪ রানের টার্গেট উত্তেজনাপূর্ণ এই ম্যাচে চার বল হাতে রেখেই ২ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ইনিংসের শুরুতে উইকেট তুলে নিতে না পারলেও ষষ্ঠ ওভারে এসে লঙ্কান শিবিরে জোড়া আঘাত হানেন এবাদত হোসাইন। ওই ওভারেই তার শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন পাথুম নিসাঙ্কা ও চারিথ আসালাঙ্কা। যার ফলে দলীয় ৬৭ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। নিসাঙ্কা ২০, আসালাঙ্কা ১ ও গুনাথিলাকা ১১ রান করে আউট হন। এরপর ৮ম ওভারে এসে এবাদত ফেরান গুনাথিলাকাকেও। তবে দুইবার জীবন পাওয়া ওপেনার কুশল মেন্ডিস আউট হন ৩৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে। তাকে আউট করেন মুস্তাফিজ। পরে হাসারাঙ্গাকে ফেরত পাঠান তাসকিন। এর আগে ভানুকা রাজাপাকশেকেও তুলে নেন এই পেসার। পরে শানাকার ৪৫ রান, করুনারত্নের ১০ বলে ১৬ এবং আসিথা ফার্নান্ডোর মাত্র ৩ বলে ১০ রানের ক্যামিও ইনিংসে চড়ে এবং বাংলাদেশী বোলারদের উদার বোলিংয়ের কল্যাণে কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। সেইসঙ্গে আফগানিস্তান, ভারতের পর তৃতীয় দল হিসেবে পৌঁছে গেল সুপার ফোরে। এর আগে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে টিম টাইগার্সের সংগ্রহ দাঁড়ায় ১৮৩। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন আফিফ হোসাইন। এছাড়া মিরাজ ৩৮, রিয়াদ ২৭, মোসাদ্দেক ২৪ ও সাকিব ২৪ রান করেন।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 