স্ত্রী , থানায় অভিযোগ ক্রিকেটার আল আমিন।
জাতীয় দলের ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। তার স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় লিখিত তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করেছেন। বৃহস্পতিবার দার স্ত্রী থানায় এসে এ অভিযোগ করেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, ‘ক্রিকেটার আল আমিন হোসেন তার স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন। এ ঘটনায় তাঁ স্ত্রীর দেওয়া অভিযোগের তদন্ত চলছে। বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করে অভিযোগ দায়ের করেন ইসরাত জাহান। দীর্ঘদিন ধরে স্বামী আল আমিনের হাতে অত্যাচারিত হওয়ায় থানার আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তার স্ত্রী। আল আমিনের স্ত্রী ইসরাত জাহান অভিযোগ দায়ের করে গণমাধ্যমকে জানান, ‘আমি স্ত্রী হলেও সে অন্য মেয়ে নিয়ে থাকে। আর গত ২৫ আগস্ট সে আমাকে মারধর করেছে। তাই অভিযোগ দায়ের করেছি থানায়। তবে আমি আপোষ করতে চাই, আবারো সংসার করতে চাই।’ সর্বশেষ ২০২০ সালে জাতীয় দলে খেলেছেন আল আমিন। এর আগে দলে থাকার সময়ও শৃংখলা ভঙ্গের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ২০১৫ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে শৃংখলা ভঙ্গের কারণে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 