Sobujbangla.com | সিলেট সিসিকের অভিযান : বিল্ডিং আইন অমান্য করায় দুই লক্ষ টাকা জরিমানা।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

সিলেট সিসিকের অভিযান : বিল্ডিং আইন অমান্য করায় দুই লক্ষ টাকা জরিমানা।

  |  ২০:৩১, সেপ্টেম্বর ০১, ২০২২

সিসিকের অভিযানে বিল্ডিং আইন অমান্য করে ভবন নির্মাণের অভিযোগে সিলেট নগরের আল-খাজা মার্কেটকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে বর্ধিত অংশ আগামী ১৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় নগরের কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান। অভিযানে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রাজ উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী নিপু সিনহা, উপ-সহকারি প্রকৌশলী বিজিত দে, উপসহকারি প্রকৌশলী মঈন উদ্দিন, পিন্টু রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান জানান, ১৯৫২ সালের বিল্ডিং নির্মাণ আইন অমান্য করে ভবন নির্মাণ করেছে আল-খাজা মার্কেট কর্তৃপক্ষ। আমরা তাদের মার্কেটের ডান দিক এবং বাম দিক থেকে ৪ ফুট করে জায়গা ছেড়ে দিতে একাধিকার চিঠি দিয়েছি। কিন্তু তারা সেটা মানেন নি। তাই আমরা অভিযান চালিয়ে মার্কেট কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করেছি এবং আগামী ১৫ দিনের মধ্যে বর্ধিত অংশ ছেড়ে দিতে নির্দেশ দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে কর্তৃপক্ষ মার্কেটের বর্ধিত অংশ ভেঙ্গে আমাদেরকে অবহিত করার জন্যও বলে এসেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ