Sobujbangla.com | ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মীদের ফিরিয়ে দিতে হবে
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মীদের ফিরিয়ে দিতে হবে

  |  ২০:০৮, আগস্ট ৩০, ২০২২

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত দেশের প্রায় ৬৫০ জন নাগরিককে গুম করা হয়েছে। এরমধ্যে রয়েছেন, সিলেটবাসীর প্রিয় নেতা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার হোসেন দিনার, জুনেদ আহমদ ও এম. ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলী। যাকে গুম করা হয়, তার প্রিয়জনেরা বিধ্বস্ত, দুর্দশাগ্রস্ত এবং সংকটাপন্ন রয়েছেন।যে গুম হচ্ছে শুধু সেই যে শিকার হচ্ছে, তা নয়। তার পরিবার-পরিজনও একইভাবে অপরাধের শিকার হয়। দিনের পর দিন মাসের পর মাস তারা জানতে পারে না যে তাদের প্রিয়জনের ভাগ্যে কী ঘটেছে। তাই এম. ইলিয়াস আলী, বিএনপির গুম হওয়া সকল নেতাকর্মীদের সহ এখন পর্যন্ত গুম হওয়া দেশের সকল নাগরিকদের অভিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে গুম হওয়া সকল নাগরিকদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবীতে আয়োজিক র‌্যালি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উলক্ষে নগরীর সুরমা পয়েন্ট থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে দিয়ে শেষ হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ