কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার।
কোম্পানীগঞ্জ উপজেলায় গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় ইয়াহিয়া (১৮) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার তেলিখাল ইউনিয়নের বিলাজুর গ্রামের রহমত আলীর ছেলে। মঙ্গলবার ভোরে গ্রামের একটি গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মা আনোয়ারা বেগম জানান, আমার ৩য় ছেলে ইয়াহিয়া। প্রতিদিনের মতো গতকাল (২৯ আগস্ট) সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে রাতে আর ঘরে ফিরেনি। সকাল ৬ টায় গ্রামের মোহনা (৮) নামে এক ছোট মেয়ে আমাদেরকে জানায় ইয়াহিয়া গাছের সাথে ঝোলানো। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলে ইয়াহিয়া আমাদের বাড়ির দক্ষিণ দিকে আধা কিলোমিটার দূরে গাছের ডালের সাথে ফাঁস লাগানো। আমার জানামতে ইয়াহিয়ার কারো সাথে কখনো ঝগড়া বিবাদ হয়নি। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিবার জানিয়েছে কারো প্রতি কোন সন্দেহ নাই, সে আত্মহত্যা করেছে। আমরা লাশের সুরতহাল করে পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছি। পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার পর অন্য কোন কিছু থাকলে সেটা জানা যাবে। এখন একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 