রাজধানীর ৮ অবৈধ হাসপাতালে তালা।
অবৈধ হাসপাতাল বন্ধে রাজধানীতে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযানের প্রথম দিন রাজধানীর ৮টি চিকিৎসাকেন্দ্র বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার দুপুর ১২টা থেকে স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীর বকশিবাজার, উত্তরা, চকবাজার, লালবাগ, যাত্রাবাত্রী, কচুক্ষেত ও বনানীতে একযোগে এই অভিযান পরিচালনা শুরু হয়। বিকেল তিনটায় প্রথম দিনের অভিযান শেষ করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তরা। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার অভিযানে রাজধানীতে বন্ধ করে দেওয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা- ১. খিলগাঁও জেনারেল হাসপাতাল ২. সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল ৩. কনক জেনারেল হাসপাতাল, মাতুয়াইল ৪. সালমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, শনিরআখড়া ৫. খিদমাহ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, বকশিবাজার ৬. ঢাকা জেনারেল হাসপাতাল, চাংখারপুল ৭. হেয়ার ট্রান্সপ্লান্ট কসমেটিক সার্জারী কনসালটেন্সী এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বনানী ৮. ঢাকা পেইন এন্ড স্পাইন সেন্টার, বনানী

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 