Sobujbangla.com | গৃহবধূর পাটা বাঁধা লাশ।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

গৃহবধূর পাটা বাঁধা লাশ।

  |  ১৯:৩৯, আগস্ট ২৯, ২০২২

কানাইঘাটে পুকুর থেকে গলায় পাটা বাঁধা অবস্থায় মুসলিমা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মুসলিমা বেগম কানাইঘাট উপজেলার বীরদল আগফৌদ গ্রামের সৌদি প্রবাসী হেলাল আহমদের স্ত্রী। সোমবার সকালে বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় তার গলায় পাটা বাঁধা ছিল। একই সময়ে তার শিশুসন্তানকে ঘর থেকে উদ্ধার করা হয়েছে। পরিবার সূত্র জানায়, রোববার রাতে শিশুসন্তান আরিফ আফসারকে নিয়ে নিজের কক্ষে ঘুমাতে যান মুসলিমা বেগম। ভোরে আরিফের কান্না শুনতে পেয়ে পরিবারের লোকজন মুসলিমাকে ডাকতে গিয়ে দেখেন বাইরে থেকে রুম বন্ধ করে দেয়া। ভেতরে ঢুকে তারা শিশু আরিফকে হাত বাঁধা অবস্থায় দেখতে পান। মুসলিমাকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। একপর্যায়ে তারা বাড়ির পুকুরঘাটে তার জুতা দেখতে পান। রহস্যজনক এই নিখোঁজের খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালায়। এসময় গলায় পাটা বাঁধা অবস্থায় মুসলিমার লাশ উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার (কানাইঘাট) মোঃ আব্দুল।করিম বিষয়টি করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ