Sobujbangla.com | আগামী ৫ দিনে আরও বাড়বে বৃষ্টিপাত।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

আগামী ৫ দিনে আরও বাড়বে বৃষ্টিপাত।

  |  ১৯:৩৩, আগস্ট ২৯, ২০২২

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং  রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি বর্ষণ হতে পারে।  এই সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।  আগামী ২ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে ৫ দিনের মধ্যে বৃষ্টিপতের প্রবনতা আরও বাড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাঙ্গামাটিতে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই সময়ে দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রাঙ্গামাটিতে ৭৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস।

এ বিভাগের অন্যান্য সংবাদ