কোরিয়ায় করোনায় আক্রান্ত আরও লক্ষাধিক
কোরিয়ায় শুক্রবার বিকেল নাগাদ গত ২৪ ঘণ্টায় আরো লক্ষাধিক লোক করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ৮১ জনের। এদিন দেশটির স্বাস্থ্য বিভাগীয় কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে এক লাখ এক হাজার ১৪০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং ৮১ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে দেশটিতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে দুই কোটি ২৮ লাখ দুই হাজার ৯৮৫ জনে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪১৩ জনে। মৃত্যু হার ০.১২ শতাংশ। এর আগের দিনে দ. কোরিয়ায় এক লাখ ১৩ হাজার ৩৭১ জন এবং বুধবার এক লাখ ৩৯ হাজার ১৬৬ জনের আক্রান্ত শনাক্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা কমেছে। কোরিয়া ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেন্সশ এজেন্সি (কেডিসিএ) এসব তথ্য জানায়। গত সপ্তাহে দ. কোরিয়ায় গড়ে প্রতিদিন এক লাখ ১৪ হাজার ৭৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া বৃহস্পতিবার দেশটিতে ১০৮ জনের মৃত্যু হয়।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 