Sobujbangla.com | ভয়াবহ দানবীয় সরকার সব কিছু দুমড়ে মুচড়ে ফেলছে: ফখরুল।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ভয়াবহ দানবীয় সরকার সব কিছু দুমড়ে মুচড়ে ফেলছে: ফখরুল।

  |  ২০:১৩, আগস্ট ২৬, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ভয়াবহ দানবীয় সরকার সব কিছু দুমড়ে মুচড়ে ফেলছে। ক্ষমতাসীনদের পরাজিত করাই এখন লক্ষ্য। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, ইভিএমে নির্বাচনে যাবে না বিএনপি। নির্বাচন কমিশনের ভূমিকারও সমালোচনা করেন তিনি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন, দলটির নেতা-কর্মীরা। এ সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, ভোট চুরি করে আবারো  ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ। এজন্যই দলটির ইভিএমে এতো আগ্রহ। তবে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। এদিকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে নজরুল চর্চার ঘাটতি আছে। এটা সংকীর্ণতা ও দেশের মানুষকে ভুল দিকে নিয়ে যাওয়ার অংশ। নির্যাতিত মানুষের পক্ষে জনমত গঠন এবং আন্দোলনের কথাও বলেন, মির্জা ফখরুল। আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতির কারণেই দেশের এই ভয়াবহ অবস্থা বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ