Sobujbangla.com | হঠাৎ আ.লীগের রাজনৈতিক কার্যালয়ে হাজির সোহেল তাজ।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

হঠাৎ আ.লীগের রাজনৈতিক কার্যালয়ে হাজির সোহেল তাজ।

  |  ২২:২৫, আগস্ট ২৫, ২০২২

হঠাৎ করে দীর্ঘ প্রায় আড়াই বছর পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে হাজির হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত আটটার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আসেন। সেখানে এসে কার্যালয়ের যে কক্ষটিতে কেন্দ্রীয় নেতারা বসেন সে কক্ষে বসেন সোহেল তাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী সদস্য শাহবুদ্দিন ফরাজীসহ দলটির বিভিন্ন উপ কমিটির নেতা। এসময় ছাত্রলীগের সাবেক কয়েকজন কেন্দ্রীয় নেতাও উপস্থিত ছিলেন সেখানে। তবে এ সময় রাজনৈতিক বিষয়ে তেমন কোনো আলোচনা হয়নি বলে জানান ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তারেক। সাবেক এই ছাত্রলীগ নেতা জানান, সোহেল তাজ প্রায় আধা ঘণ্টা মতো সভাপতির কার্যালয়ে ছিলেন। নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। স্বাস্থ্য সচেতনতা বিষয়েও কিছু কথা বলেন। এছাড়া আগামী বুধবার আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত থাকার বিষয়েও কথা বলেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ