নবীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড।
নবীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে মখলিছ মিয়া (৩০) নামের এক যুবকের ১০ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। দন্ডিত যুবক উপজেলার এনাতাবাদ গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে। জানা যায়, সোমবার (২২ আগস্ট) সৈয়দ আজিজ হাবিব স্কুলের সামনে রাস্তায় ছাত্রীকে ইভটিজিং এর ঘটনায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে করে ঘটনা উদ্ঘাটিত ও সন্দেতীত ভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধের দায়ে ১০ (দশ) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান সহায়তা করেন নবীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ডালিম আহমেদ ও চৌকস পুলিশ সদস্যগণ। সার্বিক স্কুলের বিষয়ে সহায়তা করেন ৬ নং কুর্শি ইউ পি এর সম্মানিত চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ। নবীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ মহি উদ্দিন জানান, ইভটিজিং রোধে প্রশাসন সবসময়ই কঠোর অবস্থানে থাকবে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 