Sobujbangla.com | লক্ষ্মীপুরে ইভটিজিংয়ের দায়ে ৩ মাসের কারাদণ্ড।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

লক্ষ্মীপুরে ইভটিজিংয়ের দায়ে ৩ মাসের কারাদণ্ড।

  |  ১৯:৪৫, আগস্ট ২০, ২০২২

লক্ষ্মীপুর পৌরশহরে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে খোকন নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার(২০ আগস্ট) সন্ধ্যায় শহরের তিতাখাঁ মসজিদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় এই রায় দেন। ভুক্তভোগী ছাত্রীর স্বজন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর বিকেলে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বাড়ির দিকে যাওয়া পথে খোকন ওই ছাত্রীকে ইভটিজিং করে। পরে স্কুল ছাত্রী কান্না শুরু করে স্থানীয়রা ঐ বৃদ্ধকে আটক করে পুলিশে দেয়। খোকন তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় বলেন, ঘটনার পর স্থানীয়রা খোকনকে আটক করে পুলিশে খবর। পুলিশ আটকের পর খোকন স্বীকারোক্তি দিলে ইভটিজিংয়ের অভিযোগে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ