Sobujbangla.com | শনিবার থেকে কঠোর আন্দোলনের হুমকি চা শ্রমিকদের।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

শনিবার থেকে কঠোর আন্দোলনের হুমকি চা শ্রমিকদের।

  |  ২০:০৫, আগস্ট ১৯, ২০২২

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন চা শ্রমিকরা। এছাড়া দাবি আদায়ে আগামী শনিবার থেকে সিলেটে আরও কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন চা শ্রমিকরা। তারা বলছেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন আর পিছু হঠার সুযোগ নেই। চা পাতা ভর্তা আর মোটা চালের ভাত আর কতো? বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, ৩০০ টাকা মজুরির দাবি পূরণ না হওয়া পর্যন্ত চা শ্রমিকরা রাজপথ ছেড়ে যাবে না। আগামী শনিবার থেকে অবরোধসহ আরও কঠোর আন্দোলন গড়ে তুলবো। তিনি বলেন, এরই মধ্যে চা-শ্রমিক, মালিক ও শ্রম অধিদপ্তরের মধ্যে অনুষ্ঠিত দুই দফার বৈঠকে মালিকপক্ষ দৈনিক ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে শ্রমিকরা রাজি না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকরা মজুরি ৩০০ টাকায় উন্নীত করা ছাড়া কোনো অবস্থাতেই কর্মসূচি স্থগিত করবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ