মৌলভীবাজারে অতিরিক্ত দামে ডিম-মুরগি বিক্রি, জরিমানা।
অতিরিক্ত দামে ডিম-মুরগি বিক্রি করা, ভাউচার না দেওয়া, মূল্য তালিকা না থাকার দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একাধিক দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এ অভিযানের নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার নতুনবাজার, পোস্ট অফিস রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের প্রতিষ্ঠান-দোকানে অভিযান চালানো হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের প্রতিষ্ঠানে পাশাপাশি মুরগি এবং ডিমের পাইকারি এবং খুচরা বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত দামে ডিম ও মুরগি বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বিক্রয় ভাউচার না দেওয়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুনবাজারে অবস্থিত সিজান ব্রয়লার হাউজকে এক হাজার ৫০০ টাকা, মেসার্স বেনু পাল ডিমের দোকানকে চার হাজার টাকা, সালাম ডিমের আড়তকে চার হাজার টাকা, পোস্ট অফিস রোডে অবস্থিত নিশান ব্রয়লার হাউজকে এক হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পরে ডিম এবং মুরগি ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং ন্যায্য দামে ডিম এবং মুরগি বিক্রি করার জন্য নির্দেশনা দেন মৌলভীবাজারের ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মো. আল-আমিন। অভিযানে মোট চারটি প্রতিষ্ঠানের থেকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 