হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন।
হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই শুকুর মিয়া (৪৫) খুন হয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বুধবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, শুকুর মিয়ার সঙ্গে তারই আপন বড় ভাই শাহাজাহান মিয়ার দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরধরে সকালে শুকুর মিয়া কৃষি কাজের জন্য বাড়ির পাশ্ববর্তী হাওরে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে শাহাজাহান মিয়াসহ আরো কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মতুর্জা বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে শুকুর মিয়া নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 