সেনাবাহিনীর জীপ খাঁদে পড়ে একজন নিহত, তিনজন আহত।
বান্দরবানের থানচির ২৮ কিলোমিটারে পাহাড়ি ঢালু সড়ক পথ বেঁয়ে নামার সময় জীপ খাঁদে পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে থানচির আলীকদম সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনা সদস্যের নাম শিমুল। আহত সেনা সদস্যরা হলেন- ফরহাদ, ইব্রাহিম ও কবির। তারা সবাই আলীকদম ১৬ ইসিবিতে কর্মরত। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে আলীকদম থেকে নিজস্ব জীপে করে ১৬ ইসিবির কয়েকজন সেনা সদস্য থানচিতে আসার পথে ২৮কিলো নামক স্থানে এসে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় জীপটি পাহাড়ের ওপর থেকে খাদের নিচে মঘক হেডম্যান পাড়ার কাছে এসে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সেনা সদস্য শিমুল মারা যান। আহত তিনজনের একজনের অবস্থা গুরুতর। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, খবর পেয়ে সেনা সদস্যদের উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ আলীকদম সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 