দ্রুতযান ট্রেনের ৩ বগি উল্টে গিয়েছে, রেল যোগাযোগ বন্ধ (ভিডিও)
প্রকাশিত হয়েছে | ১৯:০৮, আগস্ট ১৪, ২০২২
ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এরপর বগি উল্টেও গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার রাতে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গসহ কয়েকটি রুটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি উল্টে গিয়ে লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 