Sobujbangla.com | হবিগঞ্জ ৩১ জন অসুস্থকে চিকিৎসা সহায়তা
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

হবিগঞ্জ ৩১ জন অসুস্থকে চিকিৎসা সহায়তা

  |  ১৭:২৭, আগস্ট ১৪, ২০২২

হবিগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত ৩১ জন নারী-পুরুষকে ৫০ হাজার করে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকার সরকারি চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তারা এ সহায়তা পেয়েছেন। রোববার দুপুর আড়াইটায় সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপকারভোগীরা ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তারা একেকজন একেক রোগে আক্রান্ত হওয়ার পর সংসদ সদস্যের সুপারিশ নিয়ে সরকারি সহযোগিতা পাওয়ার জন্য আবেদন করেছিলেন। চেক বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের উদ্দেশে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণেই আপনারা এই সহযোগিতা পেয়েছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে সবার প্রতি আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ