গোলাপগঞ্জে খাবারের লোভ দেখিয়ে নাতনীকে পাষবিক নির্যাতন।
গোলাপগঞ্জে খাবারের লোভ দেখিয়ে দোকানের ভিতরে নিয়ে ৬ বছরের নাতনীকে পাষবিকতার অভিযোগে ভুলু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তিনি উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামে তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ মে ধর্ষক ভুলু মিয়া খাবারের লোভ দেখিয়ে লক্ষণাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজারে তার নিজ মুদি দোকানের নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দেন স্থানীয়রা। পরে বিষয়টি জেনে মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি রকিব আল মাহমুদ বাদি হয়ে ধর্ষিতার মাসহ ৬জনকে আসামি করে গোলাপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগটি আমলে নিয়ে থানায় রেকর্ডভূক্ত করে থানা পুলিশ। গোলাপগঞ্জ থানায় (মামলা নং-২১/১০৮,তারিখ- ৩০-০৫-২২ইং)। মামলায় অভিযুক্ত অন্য আসামিরা আদালতে থেকে জামিন লাভ করে৷ তবে প্রধান অভিযুক্ত ভুলু মিয়া এতো দিন পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বোনের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে৷ গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন- আসামিকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 