ফেঞ্চুগঞ্জে স্কুলে যাওয়ার পথে নৌকা ডুবে শিক্ষার্থীর মৃত্যু।
প্রকাশিত হয়েছে | ১৩:১৪, আগস্ট ১০, ২০২২
ফেঞ্চুগঞ্জে স্কুলে যাওয়ার পথে নৌকা ডুবে মোর্শেদ জাহান ফেরদৌসী (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। মোর্শেদ জাহান ফেরদৌসী উপজেলার ছত্রিশ গ্রামের সেজুল মিয়ার মেয়ে এবং স্থানীয় ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বুড়িকেয়ারি হাওরে এ দুর্ঘটনা ঘটে। ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯ টায় স্কুলে যাওয়ার জন্য নৌকাযোগে বেশ কয়েকজন শিক্ষার্থী বুড়িকেয়ারি হাওর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় ১৭-১৮ জনকে স্থানীয়রা উদ্ধার করলেও পানিতে তলিয়ে যায় মোর্শেদ জাহান ফেরদৌসী। পরে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশের উপস্থিতিতে স্থানীয় জেলেদের মাধ্যমে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 