খোলা বাজারে ডলারের দাম এখন ১১৯ টাকা
মতিঝিল এলাকার মানি এক্সচেঞ্জগুলোতে ডলার পাওয়া যাচ্ছে না। তবে তারা গ্রাহকদের কাছে সময় নিয়ে প্রতি ডলার ১১৯ টাকায় বিক্রি করছেন। বুধবার (১০ আগস্ট) খোলা বাজারে ডলার ব্যবসায়ী ও মানি এক্সচেঞ্জের কর্মীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ মানি এক্সচেঞ্জেই এখন নগদ ডলার সংকট। বিক্রির চেয়ে কিনছে বেশি। তবে বিক্রি করার লোক নেই। আবার এতোদিন যারা রাস্তায় ডলার কেনাবেচা করতেন, কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের ভয়ে তারাও সরাসরি কেনাবেচা করছেন না। বুধবার বা খোলা বাজারে নগদ ডলার কিনতে গ্রাহককে গুণতে হচ্ছে ১১৮ থেকে ১১৯ টাকা। সোমবার যা ছিল ১১৪ থেকে ১১৫ টাকা। খোলাবাজারে সাধারণ গ্রাহক বিক্রি করলে প্রতি ডলার পাচ্ছে ১১৫ টাকা থেকে ১১৬ টাকা।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 