আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি : পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। এখন বিদ্যুৎ একটু কম পেলেও মাস খানেক পর সব ঠিক হয়ে যাবে। অর্থের ঘাটতিতে পড়ায় এই সময়ে আমরা কিছুটা অসুবিধায় আছি। এই সমস্যা আমাদের তৈরি নয়, অন্য রাষ্ট্রের তৈরি সমস্যা আমাদের উপর এসে পড়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি হলে স্বেচ্ছাদীন তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলার ৪২৮ জনের মাঝে ১২৫০ টাকা করে ৫ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়। পরিকল্পনা মন্ত্রী বলেন, বন্যায় যাদের ক্ষতি হয়েছে, তাদের কষ্ট দূর করতে সরকার চেষ্টা করেছে, আরও করবে। সরকার কষ্টে থাকা মানুষের সঙ্গে আছে। জমি ভিটাহীন মানুষদের দুই শতক জায়গাসহ ঘর দেওয়ার এমন উদ্যোগ আগে কোনো সরকার নেয়নি। প্রধানমন্ত্রী চান দেশের সব মানুষ শান্তিতে থাকুক। আপনারা ভোট দিয়েছেন, এজন্য গরিবের সরকার ক্ষমতায় আছে। আবারও ভোট দেওয়ার সময় আসছে। যারা গরিবের কাজ করে তাদেরকেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুজ্জামান, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব আবুল হাসনাতসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 