কুলাউড়ায় যুবকের লাশ উদ্ধার।
মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুর থেকে জুবায়ের আহমদ (১৮) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জুবায়ের ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের জমির আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের পশ্চিম বুধপাশা ইবতেদায়ী মাদ্রাসার সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ওই পুকুরের পানিতে একটি মানুষের লাশ ভাসছে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ গিয়ে পুকুরের পানি থেকে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশটি ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের জমির আলীর ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল। কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, জুবায়েরের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 