Sobujbangla.com | মৌলভীবাজারে মাংকিপক্স নিয়ে সতর্কতা।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

মৌলভীবাজারে মাংকিপক্স নিয়ে সতর্কতা।

  |  ০৬:৫৩, আগস্ট ০৪, ২০২২

বিশ্বের বিভিন্ন দেশে আতঙ্ক ছড়িয়ে প্রতিবেশী ভারতে শনাক্ত হয়েছে ভাইরাস মাংকিপক্স। এরই মধ্যে দেশটির কেরেলা রাজ্যে একজন মারা গেছেন। এছাড়াও দেশটির আরও পাঁচ জনের ভাইরাসটি শনাক্ত হয়েছে। এমতবস্থায় দেশের সীমান্তবর্তী জেলাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এজন্য সীমান্তের জেলাগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। মৌলভীবাজার জেলাতেও মাংকিপক্স প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ সন্ধ্যায় বলেন, মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালসহ সবকটি হাসপাতালের মেডিক্যাল অফিসারদের নিয়ে মাংকিপক্সের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, ভারতে মাংকিপক্সে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর ঘটনায় সীমান্ত ঘেঁষা জেলাগুলো ঝুঁকিতে রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনও নির্দেশনা আসেনি। জানা যায়, ভারতের সঙ্গে মৌলভীবাজারের প্রায় ২৫৭ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এরমধ্যে শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত এলাকা, কুলাউড়ার চাতলাপুর ও কমলগঞ্জের কুরমা এবং জুড়ী উপজেলার রাঘনা বটুলি সীমান্ত চেকপোস্ট হয়ে দুই দেশের মানুষ নিয়মিত যাতায়াত করেন বৈধ এবং অবৈধভাবে। দুই দেশের বৈধ যাত্রীদের চেকপোস্টে স্ক্যান করা জরুরি বলেও মনে করেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ