স্বপ্ন ভাঙ্গার গল্প এবার হারারেতে
হারারেতে সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১০ রানে হারিয়ে প্রথমবার টাইগারদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় জিম্বাবুয়ের। ১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৬ রানে শেষ হয় টাইগারদের ইনিংস। ১৫৭ রানের টার্গেট, লিটন দাসের সাথে অভিষেক ম্যাচে ইমনের ওপেনিং। আগের দুই ম্যাচে ছন্দে থাকা লিটন খেই হারালেন। ১৩ রানে ভিক্টর নাইয়োচির বল তার হাতে তুলে দিয়েই সাজঘরে টাইগার ওপেনার। অভিষেক রাঙাতে পারেননি পারভেজ ইমনও। এক অঙ্কের ঘরে বনেছেন নাইয়োচির দ্বিতীয় শিকার। এনামুল বিজয়ের ১৩ বলে ১৪ আর নাজমুল শান্তর ২০ বলে ১৬ দলীয় ষাট রান তোলে বাংলাদেশ। অভিজ্ঞ মাহমুদউল্লাহ-আফিফের ৩৯ রান আশা জাগালেও সিনিয়র টাইগারের বিদায়ে টার্গেট তাড়া কঠিন হয় বাংলাদেশের। নেতৃত্বের চাপ সামলে ব্যাট চালাতে পারেননি মোসাদ্দেক সৈকত; ফিরেছেন শূণ্য রানে। আফিফের নট আউট ৩৯ আর মাহেদীর ২২ রানে টার্গেট থেকে ১০ রান দূরে থাকতেই শেষ হয় টাইগারদের ইনিংস। টস জিতে ব্যাটিংয়ের শুরুতে টাইগার বোলারদের আক্রমণের মুখে জিম্বাবুয়ে। চতুর্থ এভারে ব্রেক-থ্রু নাসুম আহমেদের। সতেরতে শেষ ওপেনার রেজিস চাকাভার ইনিংস। এর পর ওয়েসলি মাধভের, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, মিল্টন শুম্বা চার ব্যাটারের কেউ-ই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। সামলে খেলে ২৪ রান তুলেছেন ক্যাপ্টেন ক্রেইগ অরভিন। রিয়াদের শিকারে হয়ে ফিরেছেন এই ওপেনার। জিম্বাবুয়ের স্কোরবোর্ডে ৬ উইকেটে ৬৭। প্রায় ধ্বসে পড়া ইনিংসের হাল ধরেন দুই লোয়ার অর্ডারের দুই ব্যাটার রায়ান বার্ল ও লুক জঙ্গে।নাসুমের এক ওভারেই বার্ল করেন ৩৪; ছয় ছয়, দুই চারে ২৪ বলে ঝড়ো ফিফটি; আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি বার্লের; প্রথমটাও ছিল বাংলাদেশের বিপক্ষে; মিরপুরে। ৭ম উইকেট জুটিতে সর্বোচ্চ ৭৯ রানের রেকর্ড পার্টনারশিপ রায়ান বার্ল-লুক জঙ্গের। হাসান মাহমুদের বলেই ফিরেছেন বার্ল-জঙ্গে; তার আগে স্বাগতিক স্কোরবোর্ডে তুলেছেন দেড়শ রান। টেল-এন্ডে ব্রাড ইভান্স আর ভিক্টর নাইয়োচির খুব কিছু করার ছিলনা। ৮ উইকেটে ১৫৬ রানে শেষ জিম্বাবুয়ের ইনিংস।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 