Sobujbangla.com | হামলার ঘটনায় আটক ২, আন্দোলন স্থগিত
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

হামলার ঘটনায় আটক ২, আন্দোলন স্থগিত

  |  ০৭:১৮, আগস্ট ০২, ২০২২

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে খারাপ আচরণ এবং তিন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় দুই জনকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। আটক দুজন হলেন– নগরের মুন্সিপাড়ার মৃত রানা আহমদের ছেলে মাহিদ হাসান রাব্বী (২৭) এবং কাজলশাহ এলাকার আবদুল হান্নানের ছেলে এহসান আহমদ (২২)। সোমবার রাতে তাদের আটক করা হয়। এদিকে হামলার ঘটনার আহুত আন্দোলন স্থগিত করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। ওসমানী হাসপাতালের পরিচালক ও ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষের আশ্বাসে তারা আন্দোলন মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন। এসএমপির উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘হাসপাতালের পরিচালক ও কলেজের অধ্যক্ষের কাছে শিক্ষার্থীরা তাদের পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। তাদের দাবি বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে।’ তিনি বলেন, ‘তাদের দাবি বাস্তবায়ন করা হবে। ফলে তারা অবরোধ স্থগিত করেছেন।’ উল্লেখ্য, সোমবার রাত ১০টায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের তিন শিক্ষার্থীর ওপর হামলা চালায় বহিরাগতরা। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও হাসপাতালের সব ফটক বন্ধ করে আন্দোলন করেন। পরে হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ