Sobujbangla.com | গাড়িতে জেনারেটরে চলছিল মিউজিক, বিদ্যুৎস্পৃষ্ট ১০ পুণ্যার্থীর মৃত্যু
News Head
 গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ। র‌্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,। চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২, ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা। আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় । আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,

গাড়িতে জেনারেটরে চলছিল মিউজিক, বিদ্যুৎস্পৃষ্ট ১০ পুণ্যার্থীর মৃত্যু

  |  ২০:৪১, আগস্ট ০১, ২০২২

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে জল্পেশের মন্দিরে যাওয়ার সময় গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১৬ জন। সোমবার ২৭ জন পুণ্যার্থীর একটি দল মন্দিরে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ওই গাড়িতে থাকা জেনারেটরে চলছিল মিউজিক, সেখান থেকেই শর্ট সার্কিটের ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র থেকে জানা যায়, কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি পুণ্যার্থীদল একটি পিক-আপ ভ্যানে করে জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। গাড়িতে মিউজিকও চলছিল। পুণ্যর্থীদের গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার করার পর ঘটনাটি ঘটে। পুণ্যার্থীদের বেশ কয়েক জনকে অজ্ঞান হয়ে পড়তে দেখে চালক পিক-আপ ভ্যানটি চ্যাংড়া বান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানেই ১০ জনকে মৃত ঘোষণা করা হয়। আহত পুণ্যার্থীদের দাবি, গাড়ির জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়েই এই ঘটনা ঘটেছে। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, গাড়িতে থাকা জেনারেটরটি দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। সেই জেনারেটরটি কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে গিয়ে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ওই ঘটনার পর সকলকে চ্যাংড়া বান্ধা হাসপাতালে নিয়ে আসা হলে ১০ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ১৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গাড়িটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। দুর্ঘটনাগ্রস্ত সকলেই শীতলকুচির বাসিন্দা। সকলের পরিবারকেই খবর দেয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ