পিকআপ ভর্তি মাধ্যমিকের বই বিক্রি, আটক ২
গোয়াইনঘাটের মাধ্যমিকের সরকারি বিভিন্ন শ্রেণির পাঠ্যবইসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এসময় দুজনকে আটক করা হয়। শনিবার নগরের কাজিরাবাজার এলাকা থেকে বইসহ পিকআপটি জব্দ করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বই ভর্তি পিকআপসহ দুজনকে আটক করা হয়। এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী শাহাব উদ্দিন গোডাউন থেকে বইগুলো বিক্রি করে দিয়েছিলেন। শনিবার সকালে ওই নৈশপ্রহরীকে জিজ্ঞাস করলে প্রথমে তিনি অস্বীকার করেন। পরে তিনি বন্যার পানিতে ভিজে যাওয়া কিছু বই বিক্রি করে দিয়েছেন বলে স্বীকার করেন। এ ঘটনা ক্ষতিয়ে দেখতে জেলা শিক্ষা অফিস থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ আব্দুল ওয়াদুদ বলেন, বইগুলো গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে নিয়ে আসা হয়েছে বলে খবর পেরেছি। ওই উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদলি হয়ে গেছেন। বর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন অ্যাকাডেমিক সুপারভাইজার। তিনি বলেন, নৈশপ্রহরী বইগুলো বিক্রি করেছেন। বইগুলো বন্যার পানিতে ভিজে গিয়েছিল। কিন্তু সেগুলো নৈশপ্রহরীর বিক্রি করার কথা নয়। একটি কমিটির মাধ্যমে নষ্ট বই একত্র করে বিক্রির পর সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নিয়ম রয়েছে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 