Sobujbangla.com | প্রবাসী বাংলাদেশিদের দ্রুত ইউক্রেন ত্যাগের পরামর্শ
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

প্রবাসী বাংলাদেশিদের দ্রুত ইউক্রেন ত্যাগের পরামর্শ

  |  ১৮:৪৫, ফেব্রুয়ারি ১৫, ২০২২

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত সে দেশ ত্যাগ করার অনুরোধ জানিয়েছে প্রতিবেশী পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ অনুরোধ জানানো হয়েছে। দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে ফিরে যেতে পারেন। ঘটনাবলী পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে।’ অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে বাংলাদেশিদের সব ধরনের ভ্রমণ এড়ানোর পরামর্শও দিয়েছে দূতাবাস। পাশাপাশি ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানাতে অনুরোধ করা হয়েছে। তবে, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত সোমবার পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এক জরুরি পরিপত্র পোস্ট করা হয়। এতে ইউক্রেন যুদ্ধাবস্থার পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ জায়গায় সরে যেতে পরামর্শ দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ