বরিশালে বিড়ি শ্রমিকদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে | ২০:৪০, ফেব্রুয়ারি ১২, ২০২২
আগামী বাজেটে বিড়িতে শুল্ক কমানো ও বিড়ির উপর অর্পিত ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদ। শনিবার বিকাল ৩ টায় বরিশাল চেম্বার অব কমার্স এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি লোকমান হাকিমের সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক নেতা শাহিন হাওলাদার, সুমন সাহা, ফারহাদ হোসেন, সোহাগ মিয়া, শাহিন খলিফা প্রমূখ। শ্রমিকদের অন্যান্য দাবি গুলো হলো,সরেজমিনে পরিদর্শন ছাড়া বিড়ি কারখানার লাইসেন্স না দেওয়া, কাস্টমস্ কর্তৃপক্ষকে আইনী প্রক্রিয়ায় নকল বিড়ি বন্ধে পদক্ষেপ নেওয়া এবং বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিক ও মালিকদের সুরক্ষা আইন প্রণয়ন করা।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 