Sobujbangla.com | আম পাকলে কেউ না কেউ গাছে ঢিল মারবেই: তথ্যমন্ত্রী
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

আম পাকলে কেউ না কেউ গাছে ঢিল মারবেই: তথ্যমন্ত্রী

  |  ১৯:৪২, ফেব্রুয়ারি ০৮, ২০২২

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বড় গুণ হলো উনি আস্থার সঙ্গে অবলীলায় মিথ্যা কথা বলতে পারেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা যখন বললাম, ফখরুল সাহেব দেশে সাহায্য বন্ধ করার জন্য বিদেশে চিঠি দিয়ে দেশদ্রোহিতামূলক কাজ করেছেন। এরপর উনি সংবাদ সম্মেলন করে বললেন, দেশের বিরুদ্ধে তা দেননি। পরে সেই চিঠির কপি গণমাধ্যমে দেখালে উনার কোনো জবাব নেই। একটি দলের মহাসচিব এভাবে মিথ্যাচার করতে পারেন, তা দেখে ও শুনে একজন রাজনীতিবিদ হিসেবে আমি নিজেও লজ্জিত। তিনি বলেন, ‘যে রাজনৈতিক দল একটি গণসংগঠন এবং জনগণের ওপর নির্ভরশীল, তারা নির্বাচন ব্যতিরেকে টিকে থাকতে পারে না। বিএনপি নেতারা সেই সত্যটা উপলব্ধি করতে পারছেন বলে আমার মনে হচ্ছে না।’ ড. হাছান বলেন, যে রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে কিংবা জনসমর্থন নিয়ে টিকে থাকতে হয়, তারা নির্বাচন ব্যতিরেকে বেঁচে থাকতে পারে না। বিএনপি যে ভুল করছে তা আত্মহননের মতো, শুধু এটুকুই বললাম। আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বলেন, ‘একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সরকার সার্চ কমিটি গঠন করেছে। কিন্তু ওনারা সিদ্ধান্ত নিয়েই বসে আছেন কোনও নির্বাচনে যাবেন না। এভাবে ‘না’ বলতে বলতে তারা যে ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়ায় সেটি হচ্ছে আমার প্রশ্ন। মন্ত্রী বলেন, দায়িত্বে থাকলে অবশ্যই সমালোচনা হবে। আম পাকলে গাছে ঢিল পড়বেই। যেখানে আম পাকে না সেখানে ঢিল কেউ মারে না। কিন্তু সমালোচনা যেন অন্ধ এবং বধিরের মতো না হয়। সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসাও যেন করা হয়। এই সরকার সাংবাদিকদের জন্য কি করেছে, কি করে যাচ্ছে, অতীতে এটি হয়েছে কিনা সেটা বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, ‘অনেক সাংবাদিক প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে মিটিং মিছিল করেন। সহায়তা দেওয়ার ক্ষেত্রে এসব দেখা হয়নি। যারা প্রকৃত পাওয়ার যোগ্য তারা পেয়েছেন। আমরা মনে করি, সমালোচনা কাজ করার ক্ষেত্রে সহায়ক।’ অনুষ্ঠানে ১০৪ সাংবাদিকের হাতে সহায়তার চেক তুলে দেন তথ্যমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ