Sobujbangla.com | আরোপ হচ্ছে না নতুন কোনো ‘বিধিনিষেধ’
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

আরোপ হচ্ছে না নতুন কোনো ‘বিধিনিষেধ’

  |  ২০:৩৬, ফেব্রুয়ারি ০৫, ২০২২

করোনা ভাইরাস ওমিক্রন বৃদ্ধিতেও আপাদত নতুন কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশীদ আলম বলেছেন, ওমিক্রন বাড়তে শুরু করায় গণপরিবহণে স্বাস্থ্যবিধি মানতে সরকার ঘোষিত যে ৯/১০টি নির্দেশনা রয়েছে, সেটা ব্যতীত নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না। শনিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে সার্জারি পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষা ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। এরপর তিনি হাসপাতালের চতুর্থ তলার ছয় নম্বর মহিলা সার্জারি ওয়ার্ড ও সাত নম্বর নাক-কান, গলা ওয়ার্ড ছাড়াও ওষুধ মজুদাগার পরিদর্শন করেন। তিনি বলেন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। হাসপাতালের সেবা ভালো না হলে রোগীরা এখানে আসতো না। বিশেষ করে মহিলা সার্জারি ওয়ার্ডে রোগীদের চাপ অনেক বেশি। তাই ওষুধের মজুদাগার স্থানান্তর করে আরেকটি সার্জারি ওয়ার্ড করা গেলে চাপ কমানো যেত। এ সময় উপস্থিত ছিলেন- ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নব নিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান, হাসপাতালের উপ-পরিচালক মাহবুবুল আলম, সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. ডিএ হাসানসহ হাসপাতালের কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ