৮১ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে | ১৯:৩৫, ফেব্রুয়ারি ০১, ২০২২
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮১ দিন চিকিৎসাধীন থাকার পরম বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার সন্ধ্যার পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া। এর আগে তার সবশেষ শারীরিক অবস্থা জানাতে সন্ধ্যা ৬ টায় এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন করেন। সেখানে বলা হয়, করোনার বর্তমান ঊর্ধ্বমুখী সংক্রমণ ঝুঁকি এড়াতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে। গত ১৩ নভেম্বর শারীরিক নানা অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। মাঝে বেশ কয়েকবার শারীরিক অবস্থার অবনতি হলে বিদেশে চিকিৎসা করারও দাবী করেছিলে পরিবার ও তার দল।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 