Sobujbangla.com | লাখাইয়ে শপথ নিলেন নব-নির্বাচিত চেয়ারম্যানরা
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

লাখাইয়ে শপথ নিলেন নব-নির্বাচিত চেয়ারম্যানরা

  |  ১৯:২৬, ফেব্রুয়ারি ০১, ২০২২

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- লাখাই উপজেলার ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহাম্মদ রুপন, ২ নং মুড়াকুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, ৩নং মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া, ৪ নং বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আজাদ হোসেন ফুরুক, ৫নং করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ এবং ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ। মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত জাহান তাদের শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে গত ৩০ জানুয়ারি ২০২২ তারিখে গেজেট প্রকাশিত হওয়ার পর আজ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ