Sobujbangla.com | তাহিরপুরে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

তাহিরপুরে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

  |  ১৯:২৭, জানুয়ারি ৩১, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুরে এক্সভেটরের (মাটি খননকারী যন্ত্র) সঙ্গে থাকা ট্রাকের চাপায় রাহাত মিয়া (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহিত শিশু উপজেলার বাদাঘাট ইউনিয়নের ধরুন গ্রামের আবুল কালামের ছেলে। সোমবার দুপুরে বলদার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের সময় ধরুন নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শিশুটি দুপুরে নিজ বাড়ির সামনে খেলা করছিল। এ সময় বাঁধ নির্মাণ কাজে নিয়োজিত মাটি বহনকারি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ