দক্ষিণ সুরমায় হারুনের জুয়ার বোর্ড থেকে আটক-৪
প্রকাশিত হয়েছে | ১৯:৩৬, জানুয়ারি ২৭, ২০২২
দক্ষিণ সুরমার কদমতলী ফেরিঘাট এলাকায় জুয়াড়ি হারুনের আস্তানা থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- বিশ্বনাথ উপজেলার লামাকাজি উদরপুর গ্রামের হারুনুর রশিদের পুত্র নজরুল ইসলাম (২০), মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার মৃত লেছু আহমদের পুত্র হেলাল আহমদ (৩৮), দক্ষিণ সুরমা ফেরিঘাট এলাকার মৃত সবদর আলীর পুত্র মো: খাইরুল ইসলাম (৬০), একই এলাকার মৃত সিরাজুল হকের পুত্র আবুল হোসেন (৪০)। বুধবার রাতে দক্ষিণ সুরমা ফাঁড়ির আইসি এসআই মোঃ সোহেল রানা ও এএসআই মো: শাহজাহান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। কদমতলী ফাঁড়ির ইনচার্জ এসআই সুহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 