Sobujbangla.com | সিলেটে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

সিলেটে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর

  |  ১৯:০৫, জানুয়ারি ২৫, ২০২২

মোগলাবাজার এলাকায় স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মারা যাওয়া শিল্পী বেগম (২৬) নামের ওই গৃহবধূ শহরতলীর মোগলাবাজার থানার জালালপুর এলাকার আব্দুর রফিক (৩৫) স্ত্রী। মঙ্গলবার সকাল দশটার দিকে ঐ নারী স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে বিকাল ৩টার দিকে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানায়, আব্দুর রফিকের সঙ্গে প্রায় ৭ বছর আগে সিলেটের কুচাই এলাকার মৃত কুটন মিয়ার মেয়ে শিল্পীর বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও দুই মেয়েসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী ও তার পরিবার শিল্পীর উপর নির্যাতন করে। সর্বশেষ মঙ্গলবার সকালে তাকে মারধর করতে থাকে। স্বামী এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। খবর পেয়ে বাবার বাড়ির লোকজন আসার আগেই মৃত্যু হয় শিল্পীর। মোগলাবাজার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, ‘স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন মৃত গৃহবধূর মা-বোন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে শিল্পীর স্বামী ও দেবরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ