Sobujbangla.com | প্রশ্নপত্র ফাঁসে জড়িত রুপাকে আ.লীগ থেকে বহিষ্কার
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

প্রশ্নপত্র ফাঁসে জড়িত রুপাকে আ.লীগ থেকে বহিষ্কার

  |  ১৯:৫৭, জানুয়ারি ২৩, ২০২২

প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেপ্তার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রূপাকে জেলা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সদস্য পদ থেকে বহিষ্কারের কথা জানিয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগ। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের সঙ্গে মাহবুবা নাসরিনের সংশ্লিষ্টতা এবং গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জেলা আওয়ামী লীগের দৃষ্টিগোচর হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হলো। রুপাকে দলীয় পদ থেকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, রুপা জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য পদে ছিলেন। তাকে সেই পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ভাইস চেয়ারম্যান রুপা দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভূঁইপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। ২০১৮ সালে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। জনপ্রতিনিধি হলেও অধিকাংশ সময় রাজধানীতেই অবস্থান করতেন রুপা।

এ বিভাগের অন্যান্য সংবাদ