ঢালাওভাবে পুরো র্যাব বাহিনীকে দোষারোপ করা যাবে না
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে র্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে মানবাধিকার সংগঠনের চিঠির বিষয়ে জাতীয় আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, র্যাবের দু-একজন সদস্য খারাপ থাকতে পারে, আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। কিন্তু এজন্য ঢালাওভাবে পুরো বাহিনীকে দোষারোপ করা যাবে না। যারা এধরনের চিঠি দিয়েছেন, তারা অসত্য তথ্য দিয়ে চিঠি দিয়েছেন। তারা এ ধরনের কথা বলতে পারে না। রোববার (২৩ জানুয়ারি) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ সমাপনী অনুষ্ঠান এবং বঙ্গবন্ধু জীবন ও কর্ম স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিসুর রহমান। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হুমায়ুন আখতার, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার উপস্থিত ছিলেন। মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ এর ডিজিটাল বাংলাদেশকে টেকসই করে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হওয়ার পরিকল্পনা বাস্তবায়নে এই বিশ্ববিদ্যালয় দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে।

র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি।
বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,।
বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন।
এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা।
আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় ।
আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। 