রংপুরে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ৪
প্রকাশিত হয়েছে | ১৯:৩৪, জানুয়ারি ২৩, ২০২২
রংপুরে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর নব্দীগঞ্জে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের বুড়িমারীগামী মানিক এক্সপ্রেসের বাসটি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ ৩ জন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও ১ জন মারা গেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 