সিলেটে করোনায় আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ৫২৯
সিলেটে ফের ভয়াবহ রূপ নিচ্ছে সিলেটের করোনা পরিস্থিতি। মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ চব্বিশ ঘন্টায় মারা গেছেন আরও দুজন। এ সময়ে করোনাক্রান্ত হয়েছেন পাঁচ শতাধিক ব্যক্তি। যা গত প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত দুই ব্যক্তি মারা গেছেন। তারা সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৯১ জনে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, এর আগে গত শুক্রবার সকাল ৮টার পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় দুইজন মারা গিয়েছিলেন। এ মাসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে করোনায়। এদিকে, গত একদিনে সিলেটজুড়ে করোনাক্রান্ত ৫২৯ লোক শনাক্ত হয়েছেন। ১৪৬৪ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৩৬.১৩ ভাগ! শনাক্তদের মধ্যে সর্বোচ্চ ৩৯৭ জন সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৩৭, মৌলভীবাজারের ৭০ জন ও হবিগঞ্জের ২৫ জন রয়েছেন। সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা এখন ৫৭ হাজার ৯৯৮ জন। এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৪ জন। সবমিলিয়ে সুস্থ ব্যক্তির সংখ্যা ৫০ হাজার ৪৭৩ জন। নতুন ৪৪ জনসহ বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৯ জন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 