Sobujbangla.com | জৈন্তাপুরে ছেলের হাতে মা খুন
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

জৈন্তাপুরে ছেলের হাতে মা খুন

  |  ১৯:২৪, জানুয়ারি ২৩, ২০২২

সিলেটের জৈন্তাপুর উপজেলায় আবুল হাসনাত (৩০) নামের এক ছেলের হাতে মা খুন হয়েছেন। নিহতের নাম আইনব বিবি (৫৮)। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামে তজমুল আলীর স্ত্রী। এ ঘটনায় খুনে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার দরবস্ত উইনিয়নের উত্তর মহাইল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ছেলে আবুল হাসনাতের সঙ্গে মা আইনব বিবি ও পিতা তজমুল আলীর সম্পতি নিয়ে বিরোধ চলছিলো। এর জেড়েই রোববার সকাল মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে কথা কাটকাটির জেড়ে রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই ঐ মায়ের মৃত্যু হয়। জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরির্দশ করে খুনের ব্যবহৃত রড উদ্ধার করা হয়েছে। ছেলেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক সম্পত্তির বিরোধে এই খুন হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ