Sobujbangla.com | প্রশ্নপত্র ফাঁস: উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ১০
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

প্রশ্নপত্র ফাঁস: উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ১০

  |  ২০:২১, জানুয়ারি ২২, ২০২২

সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস এবং প্রশ্নের উত্তর সরবরাহকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার শনিবার (২২ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই তথ্য জানান। পুলিশের টিম শুক্রবার দুপুর ৩টা থেকে রাত আনুমানিক ১০ পর্যন্ত ধারাবাহিক অভিযানে রাজধানীর মিরপুর, তেজগাঁও শিল্পাঞ্চল ও কাকরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ কে এম হাফিজ আক্তার বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ কাকরাইলের নিউ শাহিন হোটেল থেকে অসাধু উপায় অবলম্বনকারী দুইজন পরীক্ষার্থীকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যমতে কাফরুল সেনপাড়া পর্বতা এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে ডিভাইস, প্রশ্নপত্র ও উত্তর পত্রের খসড়াসহ চার জনকে গ্রেফতার করে। ডিবি পুলিশের অপর দল বিজিপ্রেস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অভিযান চালিয়ে পরীক্ষার্থী এবং অন্যতম পরিকল্পনাকারী মাহবুবা নাসরীন রূপাকে টাকা, ডিজিটাল ডিভাইসসহ গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে অপর আসামিদেরকে গ্রেফতার করা হয়।” গ্রেফতারকৃতরা হলেন- নোমান সিদ্দিকী, মাহমুদুল হাসান আজাদ, আল আমিন রনি, নাহিদ হাসান, শহীদ উল্লাহ, তানজির আহমেদ, মাহবুবা নাসরীন রুপা, রাজু আহমেদ, হাসিবুল হাসান ও রাকিবুল হাসান।  গ্রেফতারকৃতদের মধ্যে মাহমুদুল হাসান আজাদ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) অফিসের বরখাস্তকৃত সরকারি কর্মকর্তা এবং মাহবুবা নাসরীন রুপা বগুড়ার ধুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ইয়ার ডিভাইস ছয়টি, মাস্টার কার্ড মোবাইল সিম হোল্ডার ছয়টি ব্যাংকের চেক পাঁচটি, নন জুডিশিয়াল স্ট্যাম্প সাতটি, স্মার্ট ফোন ১০টি, বাটন মোবাইল ছয়টি, প্রবেশপত্র ১৮টি ও চলমান পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র তিন সেট জব্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ