Sobujbangla.com | সিলেটে করোনায় আরও ২জনের মৃত্যু
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

সিলেটে করোনায় আরও ২জনের মৃত্যু

  |  ২১:২৩, জানুয়ারি ২১, ২০২২

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই জন মারা গেছেন। একইসঙ্গে একদিনে আরও ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটে ২৪ ঘণ্টায় ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এক হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া যায়। শনাক্তের হার ২৮.৩৪ ভাগ। স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে সিলেটে করোনায় আক্রান্ত দুই জন মারা গেছেন। তারা সিলেট জেলার বাসিন্দা। অধিদফতরের সিলেট বিভাগের পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ১৮৯ জনে। মৃতদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১৮ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৯৯৪ জন। এছাড়া সুনামগঞ্জে ৭৫ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৪৮ জন মারা গেছেন। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৯৯ জন, সুনামগঞ্জের ২১ জন, মৌলভীবাজারের ৭৬ জন ও হবিগঞ্জের ৪৯ জন রয়েছেন। বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫৭ হাজার ১৪১ জন। বর্তমানে ৭৮ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ