বাংলাদেশে এলেন ভারতের ১৮ প্রতিবন্ধী ক্রিকেটার
ভারত থেকে ক্রিকেট খেলার উদ্দেশ্যে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে এসেছে ১৮ সদস্যের প্রতিবন্ধী ক্রিকেট দল। তারা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট খেলার উদ্দেশ্য বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করেন। এরপর তারা কুমিল্লা ভিক্টোরিয়া ষ্টেডিয়ামে খেলার উদ্দেশ্যে বেনাপোল থেকে রওনা হন। প্রতিবন্ধী দলের অধিনায়ক অভিজিৎ সিং বলেন, “আমরা পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য। কুমিল্লায় আমরা ২১ জানুয়ারী থেকে ২৩ জানুয়ারী পর্যন্ত তিন দিন টি-২০ খেলার পর আবার বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে যাব।” বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মোহাম্মাদ রাজু বলেন, “ভারতের পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ক্রিকেট দলের ১৮ সদস্যের একটি দল এসেছে। এখানকার কাজ সম্পন্ন করে তারা কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 