কক্সবাজারের ঈদগাঁওতে বাস চাপায় নিহত ২
প্রকাশিত হয়েছে | ১৯:৫০, জানুয়ারি ১৪, ২০২২
কক্সবাজারের ঈদগাঁও বাসের চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ৩ জন। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল চারটার দিকে ঈদগাঁওর চান্দের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চকরিয়া উপজেলার জিশান (২৩) ও খুটাখালী এলাকার ছেনুয়ারা বেগম (৪৫)। আহতদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান রামু তুলাবাগান হাইওয়ে ক্রসিং থানার এসআই মুজিবুর রহমান। তিনি জানান, চট্টগ্রামমুখী পূর্বাণী নামের যাত্রিবাহী একটি বাস কক্সবাজারমুখি যাত্রিবাহী সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ঘটনাস্থলে রয়েছে। দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি। খবর পেয়ে উদ্ধার তৎপরতায় পৌঁছেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 