Sobujbangla.com | মধ্যরাতে উত্তাল শাবি
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

মধ্যরাতে উত্তাল শাবি

  |  ১৯:২৫, জানুয়ারি ১৪, ২০২২

হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বৃহস্পতিবার রাত ৮টা থেকে উপাচার্য ভবনের সামনে জড়ো হতে শুরু করেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীরা। এর পর গভীর রাত পর্যন্ত তারা সেখানে করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগে থেকেই হল কর্তৃপক্ষের কাছে ডাবলিং নিষিদ্ধ করা, গণরুম না রাখা, অভিভাবকদের প্রবেশের অনুমতি দেওয়া, খাবারের মান উন্নত করাসহ বেশ কিছু দাবি উত্থাপন করে আসছিলেন তারা। এদিন হল প্রভোস্ট জাফরিন আহমেদকে দাবির বিষয়ে ফোন দিলে তিনি শিক্ষার্থীদের বলেন ‘হল থেকে বেরিয়ে হয়ে যাও। কোথায় যাবা তোমরা? আমার ঠেকা পড়েনি। ’ তার ক্ষুব্ধ বক্তব্যের প্রতিক্রিয়ায় উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন হলের শিক্ষার্থীরা। এ সময় হল প্রভোস্টের পদত্যাগ ও শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। কয়েকজন শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে বলেন, আমরা হল প্রভোস্টকে ফোন দিলে তিনি হল থেকে বেরিয়ে যেতে বলেন। বিষয়টি ‘জরুরি’ উল্লেখ করলে তিনি বলেন, ‘কিসের জরুরি? কেউ তো আর মারা যায়নি। ’ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাফরিন আহমেদ বলেন, আমরা সমস্যাগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসবো। এত রাতে হল প্রভোস্টরা আসতে পারছেন না। শিক্ষার্থীদের বলেছি তারা যেন হলে ফিরে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীরের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ